
ডেস্ক রিপোর্ট: দেশের গণমাধ্যম অঙ্গনে নতুন সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করেছে অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলার কণ্ঠ প্রতিদিন’।
আধুনিক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আজ ২৮ এপ্রিল ২০২৬ রোজ মঙ্গলবার যাত্রা শুরু করলো এই গণমাধ্যমটি, যা পাঠকমহলে ব্যাপক আগ্রহ সৃষ্টি করবে।
‘বাংলার কন্ঠ প্রতিদিন’ এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট গণমাধ্যম কর্মী কাজী মোস্তফা রুমি বলেন- সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনই হবে ‘বাংলার কণ্ঠ প্রতিদিন’-এর মূল লক্ষ্য। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিনোদন সহ বিভিন্ন বিষয়ে নির্ভরযোগ্য তথ্য দ্রুত পাঠকের কাছে পৌঁছে দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
নির্বাহী সম্পাদক আলিজা বিনতে আশরাফ জানান- তরুণ ও মেধাবী সাংবাদিকদের নিয়ে গড়ে তোলা টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে।
প্রযুক্তিনির্ভর উপস্থাপনা ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে ‘বাংলার কণ্ঠ প্রতিদিন’ দ্রুতই একটি গ্রহণযোগ্য গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠা পাবে, ইনশাআল্লাহ্।
উল্লেখ্য, নতুন এই অনলাইন পোর্টালটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় রয়েছে এবং পাঠকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে।
